আজাদ করিতে ‘আজাদের’ দান
কেউ কি ভুলিতে পারে,
কালজয়ী, সে যে যুগের সাক্ষী
সেবিতেছে সবাকারে।
কত দুর্যোগ কত অভযোগ
কতশত অপমান
উঁচু করি শির পেরিয়েছ সবি
ভোলেনি মুসলমান।
যুগ যুগ ধরি কত যে মনীষী
লিখে এই আজাদে,
হয়েছে ধন্য দেশ বরেণ্য
লেখাজোখা তার নাই রে।
সত্ সমাচার প্রকাশের ধারা
কখনো হয় না শেষ,
সে ধারায় চলা পথের ফসল
স্বাধীন বাংলাদেশ।
- নাসার আহমেদ চৌধুরী১৯৮৪ সালে দৈনিক আজাদ সংবাদপত্রে প্রকাশিত