সন্তান যখন বড় হয়ে যায়
মা’কে তখন ভুলতে থাকে,
মায়ের স্নেহ বাবার আদেশ
বিষের মতো লাগতে থাকে।
নিজে যখন মা বাবা হয়
সন্তান যখন অবাধ্য তার,
মা’কে তখন মনে পড়ে যায়
চোখের কোনে জল আসে হায়,
এ কূল ও কূল দু’কূল হারায়
শুন্য হৃদয় গুমরে কাঁদায়।
যেমন ফসল বুঁনবে তুমি
ফসল পাবে তেমনি তার,
সময় সবার এক থাকে না
না বুঝলে তা বোঝা ভার।
- নাসার আহমেদ চৌধুরী
১১ই মে ২০০৮